সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে জেলা আ’লীগের সভাপতি-সম্পাদককে সংবর্ধনা

রায়পুরে জেলা আ’লীগের সভাপতি-সম্পাদককে সংবর্ধনা

রায়পুরে জেলা আ’লীগের সভাপতি-সম্পাদককে সংবর্ধনা

রায়পুর প্রতিনিধি: রায়পুর উপজেলায় জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়নকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে

উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে রায়পুর অডিটরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় সাবেক রায়পুরের এমপি হারুনুর রশিদ ও বিএম এ সভাপতি ডাঃ এহসানুল কবির জগলুলকেও সংবর্ধনা দেওয়া হয় আ.লীগের পক্ষ থেকে। তবে এদিকে উপজেলা ও পৌর যুবলীগে দায়িত্বশীল কোন নেতাকর্মীকে এ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেত দেখা যায়নি।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোজ্জামেল হোসেন চৌধুরী দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন টিপু, রায়পুর উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার, আ.লীগ নেতা অধ্যক্ষ মামুনর রশিদ, জামশেদ করির বাক্কি বিল্লাহ, রফিকুল হায়দর বাবুল পাঠান, এড. মিজানুর রহমান মুন্সী, সহিদ উল্যা বিএসসি, কাজী গুলজার, শাহাজাহান কামাল, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিবুল হাসান লোটাস ও উপজেলা ছাত্রলীগ নেতা মারুফ বিন জাকারিয়া প্রমুখ। এছাড়াও উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ৩ শতাধিক নেতাকর্মী উপস্থিতি ছিল।

যোগাযোগ করা হলে উপজেলা যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান রাছেল বলেন, জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকদের সংবর্ধনা অনুষ্ঠানের বিষয়টি উপজেলা আ.লীগের পক্ষ থেকে আমাদের কেউ জানায়নি। তাই অনুষ্ঠানে আমাদের কোন দায়িত্বশীল নেতাকর্মী অংশ গ্রহণ করেনি।

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

রামগতিতে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর২৪ এ সংবাদ: লক্ষ্মীপুরের সেই যুবদল নেতার খোঁজ নিলো এ্যানি ও কেন্দ্রীয় যুবদল

দলের জন্য ৪২ কোপের ক্ষত শরীর নিয়ে মানবেতর জীবন চুট্টোর: খোঁজ নেয়নি দল

লক্ষ্মীপুরের ৫৬ জন বিএনপি নেতা গুম খুনের শিকার হয়েছে : আযম খান 

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com