সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগঞ্জে পাঁচটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নির্দেশ

রামগঞ্জে পাঁচটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নির্দেশ

রামগঞ্জে পাঁচটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নির্দেশ

লক্ষ্মীপুরের রামগঞ্জে লাইসেন্স না থাকায় আরো পাঁচটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন ডাক্তার আব্দুল গাফফার। সোমবার ২৪ (আগস্ট) দুপুরে রামগঞ্জ থানার সামনে অবস্থিত রামগঞ্জ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার, রামগঞ্জ পৌঁরশহরের বাইপাস সড়কের ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, মানিক এক্সরে এন্ড প্যাথলজি সেন্টার, সিটি ল্যাব ডায়াগনস্টিক সেন্টার ও মর্ডান ডায়াগনস্টিক পরিদর্শন শেষে এই নির্দেশনা দেন তিনি।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.গুনময় পোদ্দার এ সময় সিভিল সার্জনের সঙ্গে উপস্থিত ছিলেন। এসময় অনুমতি চেয়ে আবেদন করেছে কিন্তু সকল কাগজপত্র সম্পূর্ণ করেনি এমন হাসপাতালগুলোকে ৩০দিনের মধ্যে প্রয়োজনীয় সকল কাগজপত্র সম্পূর্ণ করতে বলা হয়েছে।

লাইফ কেয়ার হাসপাতালের পরিচালক আবু তাহের বলেন, লাইসেন্সের জন্য আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ শুরু করছেন তারা। ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ফারুক হোসেন জানান, লাইসেন্স নিতে সকল কাগজপত্র আমরা জমা দিয়েছি। কিন্তু লাইসেন্স পেতে দুই-তিন মাস সময় লাগে এটা সিভিল সার্জন নিজেও অবগত আছেন।

এ ব্যাপারে জানতে চাইলে সিভিল সার্জন ডাক্তার আব্দুল গাফফার বলেন, লাইসেন্স না থাকায় ৫টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখতে এবং অন্যান্যদের প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করতে ৩০ দিনের সময় দেয়া হয়েছে।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com