সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতি পৌরসভায় বিএনপির প্রার্থী চুড়ান্ত, আওয়ামী লীগে অপেক্ষা

রামগতি পৌরসভায় বিএনপির প্রার্থী চুড়ান্ত, আওয়ামী লীগে অপেক্ষা

রামগতি পৌরসভায় বিএনপির  প্রার্থী চুড়ান্ত, আওয়ামী লীগে অপেক্ষা

Pouroshaba-Election-2015নিজস্ব প্রতিনিধি:: রামগতি পৌরসভা নির্বাচনে মেয়র পদে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মেজবাহ উদ্দিনের নাম কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে পাঠানো হয়েছে। অন্যদিকে তৃণমূল বিএনপি কেন্দ্রে তিনজনের নাম পাঠায়। তাঁদের মধ্যে বর্তমান মেয়র ও পৌর বিএনপির সভাপতি সাহেদ আলীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ বলেন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মেজবাহ উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শোয়াইব খন্দকার ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাইদ পারভেজ মেয়র পদে দলের মনোনয়ন চেয়ে আবেদন করেন। জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মেজবাহ উদ্দিনের নাম কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে পাঠানো হয়েছে।
এদিকে উপজেলা বিএনপির সদস্যসচিব জামাল উদ্দিন বলেন, কেন্দ্রে তিনজনের নাম পাঠানো হয়। তাঁরা হলেন বর্তমান মেয়র ও পৌর বিএনপির সভাপতি সাহেদ আলী, সহসভাপতি হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মর্তুজা আল আমিন। এঁদের মধ্যে সাহেদ আলীকে কেন্দ্রীয় কমিটি চূড়ান্ত মনোনয়ন দিয়েছে।

রামগতি সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com