সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে নবান্ন উৎসব

রামগতিতে নবান্ন উৎসব

রামগতিতে নবান্ন উৎসব

রামগতি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সনাতন ধর্মাবলম্বীরা আনুষ্ঠানিক ভাবে নবান্ন উৎসব ও শ্রী শ্রী সত্যনারায়ণ সেবাশ্রমের ৬ষ্ঠ বর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন। মঙ্গলবার (২০ নভেম্বর) উপজেলার চরলক্ষ্মী গ্রামে বেলা ১২ টায় নবান্ন উৎসবের ধর্মীয় আনুষ্ঠানিকতা, ভাগবতীয় আলোচনা, কীর্ত্তন এবং প্রসাদ বিতরণের মাধ্যমে নবান্ন উৎসব পলিত হয়েছে।

এরআগে সোমবার সন্ধ্যায় নবান্ন উৎসবের অধিবাস ও ঘট স্থাপন শেষে শ্রী শ্রী সত্যনারায়ণ সেবাশ্রমে সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হয়েছে। এসময় আরো উপস্থিত ছিলেন শ্রী শ্রী সত্যনারায়ণ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ধর্মানুরাগী ব্যক্তিত্ব আশিষ কুমার দাস সহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রমুখ।

উৎসব আয়োজকরা জানান, নবান্ন উৎসবে প্রতি বছরের ন্যায় এবারও শ্রী শ্রী রাম ঠাকুরের অনুগত ভক্তবৃন্দরা মহোৎসবের আয়োজন করেছে। এবার মহোৎসবে প্রায় সাড়ে চার হাজার ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।

ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুরে বিভিন্ন স্থান থেকে আগত আমন্ত্রিত ভক্তের মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে উক্ত নবান্ন উৎসবের সমাপ্তি ঘটে।

রামগতি সংবাদ আরও সংবাদ

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com