সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৯ জানুয়ারি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রামগতিতে অবহিতকরণ সভা

১৯ জানুয়ারি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রামগতিতে অবহিতকরণ সভা

১৯ জানুয়ারি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রামগতিতে  অবহিতকরণ সভা

রামগতি: আগামী ১৯ জানুয়ারি শনিবার দিন ব্যাপি লক্ষ্মীপুরের রামগতিতে ১৯৬টা কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুমৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে ওইদিন ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ও ১১-৫৯ মাস বয়সী শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

সোমবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদের হল রুমে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়। সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আব্দুর রহিমের সভাপতিত্বে এতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল হক উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা: নাহিদ রায়হানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রামগতি থানার ওসি(তদন্ত) মো: ইউসুফ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: বেলাল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: আয়ুব আলী ও সাংবাদিক মিসু সাহা নিক্কন সহ প্রমুখ।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com