সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতিতে প্রবীণদের জন্য চক্ষু চিকিৎসা ক্যাম্প

রামগতিতে প্রবীণদের জন্য চক্ষু চিকিৎসা ক্যাম্প

0
Share

রামগতিতে প্রবীণদের জন্য চক্ষু চিকিৎসা ক্যাম্প

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দিন ব্যাপী বিনামূল্যে প্রবীণদের জন্য চক্ষু চিকিৎসা সেবা প্রদান বিষয়ক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বে-সরকারী উন্নয়ন সংস্থা বিটা’র উদ্যোগে এ সেবার আয়োজন করা হয়। এসময় প্রবীণ রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসাসহ চশমা সরবরাহ করা হয়।

এতে প্রধান অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: রাহিদ হোসেন এ চক্ষু ক্যাম্প উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বড়খেরী ইউ.পি’র প্যানেল চেয়ারম্যান মো: ওসমান গণি। নোয়াখালী অন্ধকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক উত্তম মজুমদার। সিপিপি’র টিম লিডার মীর খবির উদ্দিন সহ প্রমুখ।

বিটা’র রামগতি শাখার প্রোজেক্ট অফিসার মো: ইব্রাহিম বলেন, দাতা সংস্থা হেল্পএইজ ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় ও বিটা’র মাধ্যমে গ্রামের অসহায় প্রবীণদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান বিষয়ক ক্যাম্পের আয়োজন করা হয়।

রামগতি সংবাদ আরও সংবাদ

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com