সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতিতে নিত্যপ্রয়োজনীয় দোকান ব্যতিত সকল প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

রামগতিতে নিত্যপ্রয়োজনীয় দোকান ব্যতিত সকল প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

রামগতিতে নিত্যপ্রয়োজনীয় দোকান ব্যতিত সকল প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে নিত্যপ্রয়োজনীয় দোকান ব্যতিত সকল ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রামগতি উপজেলার সব হাট-বাজারের মুদি দোকান, ফার্মেসি, কাঁচা বাজার, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ব্যতিত সব দোকান বন্ধ থাকবে।
এছাড়া উপজেলার সকল হোটেল-রেস্তোরা, চায়ের দোকান, শপিং মল ও সকল প্রকার দোকান এবং অটো রিক্সা, সিএনজি, ইজিবাইক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।বুধবার (২৫ মার্চ) দুপুরে রামগতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল মোমিন এক সচেতনতামূলক চিঠিতে এ নির্দেশ দিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, বিশ্বব্যাপি ছড়িয়ে পরা করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে রামগতি উপজেলার সকল হোটেল-রেস্তোরা, চায়ের দোকান, শপিং মল ও সকল প্রকার দোকান এবং অটো রিক্সা, সিএনজি, ইজিবাইক অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকিবে। শুধুমাত্র ঔষধের দোকান, মুদি দোকান, কাচা বাজার, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার খোলা থাকবে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল মোমিন বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় দোকান ব্যতিত সকল ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

রামগতি সংবাদ আরও সংবাদ

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com