সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
অসহায় মানুষের পাশে রামগতি’র ইউএনও

অসহায় মানুষের পাশে রামগতি’র ইউএনও

অসহায় মানুষের পাশে রামগতি’র ইউএনও

লক্ষ্মীপুরের রামগতিতে করোনা ভাইরাস প্রতিরোধে এবং নিরাপদে ঘরে থাকার লক্ষ্যে অসহায় ও দুস্থ মানুষের মাঝে পরিবার প্রতি ১০ কেজি চাউল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করছেন ইউএনও।

গতকাল শনিবার থেকে উপজেলা ব্যাপি বিভিন্ন ইউনিয়নে এ কার্যক্রম পরিচালনা করে আসছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল মোমিন। এ বিতরণী ও বাজার মনিটরিং কার্যক্রমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সফিকুল পাঠান, সহকারী মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেন উপস্থিত রয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল মোমিন বলেন, উপজেলায় সরকারিভাবে ১০টন চাউল ও ১ লক্ষ টাকা বরাদ্দ এসেছে। এছাড়া স্থানীয়ভাবে আরো ১ টন চাউল ও ২০ হাজার টাকার দ্রব্য সামগ্রী অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করেছি।
রামগতি নদী ভাঙন কবলিত হওয়ায় এখানে নিঃস্ব ও দুস্থদের সংখ্যা অনেক বেশি, তাই প্রয়োজনের তুলনায় অনেক কম বরাদ্দ। তবে, ইউএনও নিজে তদারকি করে নিজ হাতে প্রকৃতদের মাঝে এ সহায়তা বিতরণের কার্যক্রমকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।

রামগতি সংবাদ আরও সংবাদ

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com