সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে নেমেছে সেনাবাহিনী

রামগতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে নেমেছে সেনাবাহিনী

রামগতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে নেমেছে সেনাবাহিনী

সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরের রামগতিতে মহামারী করোনাভাইরাসের প্রকোপে (কোভিড ১৯) রোগ সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (৩০ মার্চ) বেলা ১২টার দিকে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল মোমিনের সহযোগীতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আল আমিন ও ক্যাপ্টেন আহাদ রহমানের নেতৃত্বে রামগতির বিভিন্ন বাজারে টহল দেন সেনাবাহিনীর একটি টিম। এসময় সাথে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: রাহিদ হোসেন।

এ সময় সামাজিক দূরত্ব নিশ্চিতে মাইকিং করা হয় পাশাপাশি বিভিন্ন লোকের মাঝে মাস্ক ও সুরক্ষা উপকরন বিতরণ করেন তারা।

সচেতনতা সৃষ্টি ও সুরক্ষা সামগ্রী বিতরণকালে প্রতিক্রিয়ায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল আমিন বলেন, সিভিল প্রশাসন, সেনাবাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে আমরা এ দূর্যোগ মোকাবেলায় একযোগে কাজ করছি। ইনশাল্লাহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় আল্লাহর রহমতে আমরা সচেতনতার সাথে এ অবস্থা কাটিয়ে উঠতে সক্ষম হবো।

উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল মোমিন বলেন, জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে মাঠে নেমেছে সেনাবাহিনী। বিভিন্ন বাজারে টহলকালে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাইকিং এবং স্থানীয়দের মাঝে মাস্ক ও সুরক্ষা উপকরন বিতরণ করেন তারা।

রামগতি সংবাদ আরও সংবাদ

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

উপকূলে চায়ের আড্ডায় জমে উঠেছে ভোটের আলাপ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com