সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
ফোন পেয়ে খাবার পৌঁছে দিলেন রামগতির ইউএনও

ফোন পেয়ে খাবার পৌঁছে দিলেন রামগতির ইউএনও

ফোন পেয়ে খাবার পৌঁছে দিলেন রামগতির ইউএনও

বাড়িতে খাদ্য সামগ্রী যা ছিল, তা ফুরিয়ে গেছে। বাইরেও কাজ-কর্ম বন্ধ। উপার্জিত অর্থও শেষ। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে স্থানীয়দের দ্বারস্থ হচ্ছিলেন লক্ষ্মীপুরের রামগতির কয়েকজন শ্রমজীবি। করুণ এ পরিস্থিতির বিষয়টি স্থানীয় সাংবাদিকের নজরে আসলে সাথে সাথে রামগতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল মোমিনের মুঠোফোনে ফোন করে জানালেন তিনি।
বিষয়টি জানতে পেরে ইউএনও খাদ্যসামগ্রী নিয়ে হাজির হন শ্রমজীবি ওই পরিবারগুলোর কাছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই শ্রমজীবিরা জানালেন, পেটে দেওয়ার মতো পর্যাপ্ত খাবার তাদের ঘরে নেই। উপার্জিত টাকাও শেষ হয়ে গেছে তাদের। পর্যাপ্ত খাবার না থাকায় ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছিলেন তারা। ফোন পেয়ে ইউএনও সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তাদেরকে পৌঁছে দিলেন দশ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি ডাল, এক কেজি লবন ও ১ লিটার তেল।

এছাড়াও রামগতির গরীব ও দু:স্থদের মধ্যে যারা ইতোমধ্যে প্রদানকৃত সহায়তা পাননি তাদের খাদ্য সহায়তা প্রয়োজন হলে এসএমএস কিংবা মোবাইল করে জানাতে বলেছিলেন উপজেলা প্রশাসন। সে অনুয়ায়ি অর্ধ শতাধিক পরিবারের মাঝেও খাদ্য সমগ্রী বিতরণ করা হয়েছে। এরমধ্যে ছিলো দশ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি ডাল ও তেল।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল মোমিন বলেন, স্থানীয় লোকজনকে ঘরে থাকতে আমরা শুরু থেকে বলে আসছি। প্রয়োজনে খাবার আপনার ঘরে পৌঁছে যাবে বলে জানিয়েছি আমরা। সে অনুযায়ী আমি সরকারি নির্দেশনা পালন করেছি মাত্র। উপকূলীয় অঞ্চলের কর্মজীবি মানুষ যাতে নিজ গৃহে থাকে তাই আমাদের এ আয়োজন।

রামগতি সংবাদ আরও সংবাদ

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com