সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

রামগতিতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

রামগতিতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

লক্ষ্মীপুরের রামগতিতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো: ফরহাদ হোসেন (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় নোয়াখালীর সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মো: ফরহাদ হোসেন আলেকজান্ডার মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র এবং ওই এলাকার মো: কবির উদ্দিনের ছেলে।

এরআগে শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার পৌর ৭নং ওয়ার্ডস্থ দুধা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আবদুল বাচেত জানায়, গতকাল দুপুর ২ টার দিকে ফরহাদ ভাত খেয়ে আম পাড়ার জন্য গাছে ওঠলে সে গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালীর সিটি হাসপাতালে ভর্তি করানো হলে আজ সকালে সে মৃত্যুবরণ করে। ঘটনাটি বড়ই দু:খজনক।

এ বিষয়ে রামগতি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারো কোন আপত্তি না থাকায়, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ও দুর্ঘটনাজনিত মুত্যু হওয়ায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

রামগতি সংবাদ আরও সংবাদ

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

উপকূলে চায়ের আড্ডায় জমে উঠেছে ভোটের আলাপ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com