সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে আরও একজন করোনা আক্রান্ত

রামগতিতে আরও একজন করোনা আক্রান্ত

রামগতিতে আরও একজন করোনা আক্রান্ত

লক্ষ্মীপুরের রামগতিতে আরও একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে রামগতিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে।

রোববার (৩ মে) সকালে জেলা সিভিল সার্জন আব্দুল গাফফার এ তথ্য নিশ্চিত করেন।

আক্রান্ত হয়েছেন একজন নারী, তিনি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর এলাকার বাসিন্দা।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল মোমিন বলেন, ‘কয়েক দিন আগে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই ব্যক্তির মা নতুন করে আক্রান্ত। ওই বাড়ি আগে থেকেই লকডাউন করা হয়েছে।’

এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৪ জন। এর মধ্যে সদরে ১৭, রামগঞ্জে ১৬, রামগতিতে ৬ ও কমলনগরে ৫ জন।

এদিকে, রামগতিতে প্রথম আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জেলায় আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন দু’জন।

রামগতি সংবাদ আরও সংবাদ

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

উপকূলে চায়ের আড্ডায় জমে উঠেছে ভোটের আলাপ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com