সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

রামগতিতে ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

রামগতিতে ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

লক্ষ্মীপুরের রামগতিতে এক মাদ্রাসাছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে হাবিবুর রহমান আশিক নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১ জুন) বিকেলে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। জানা গেছে, রামগতি পৌরসভার চর হাসান হোসেন এলাকা থেকে সোমবার দুপুরে আশিককে পুলিশকে গ্রেফতার করে।

আশিক একই এলাকার হুমায়ুন কবিরের ছেলে। থানা পুলিশ জানায়, ক্ষতিগ্রস্ত ছাত্রী স্থানীয় একটি দাখিল মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ে। তাকে প্রতিবেশি যুবক আশিক দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছে। রোববার (৩১ মে) রাত ৯টার দিকে আশিক কৌশলে ওই ছাত্রীকে ঘর থেকে ডেকে বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে তার চিৎকার শুনে স্বজনরা এগিয়ে গেলে আশিক পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সোমবার সকালে রামগতি থানায় আশিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, মামলার পরপরই ডাক্তারি পরীক্ষার জন্য ছাত্রীকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককেও গ্রেফতার করা হয়েছে। তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রামগতি সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com