সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে করোনার উপসর্গ নিয়ে সহকারী শিক্ষকের মৃত্যু

রামগতিতে করোনার উপসর্গ নিয়ে সহকারী শিক্ষকের মৃত্যু

রামগতিতে করোনার উপসর্গ নিয়ে সহকারী শিক্ষকের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগতিতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে কামাল উদ্দিন (৫৩) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালীর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

তিনি রামগতি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুকবুল আহমদ ব্যাপারী বাড়ির বশির আহমদের ছেলে। এবংউপজেলার চরমেহার আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামনাশিস মজুমদার জানান, গত ৪-৫ দিন ধরে কামাল উদ্দিন জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার সকালে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বেড়ে গিয়ে দুপুরে তার মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসের উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট থাকায় পরীক্ষার জন্য তার মৃত দেহ থেকে নমুনা সংগ্রহ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। তার বাড়িটি লকডাউন করে দেওয়া হয়েছে।

রামগতি সংবাদ আরও সংবাদ

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

উপকূলে চায়ের আড্ডায় জমে উঠেছে ভোটের আলাপ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com