সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
যেভাবে যাবেন রামগতির এ দৃষ্টিনন্দন মসজিদে

যেভাবে যাবেন রামগতির এ দৃষ্টিনন্দন মসজিদে

0
Share

যেভাবে যাবেন রামগতির এ দৃষ্টিনন্দন মসজিদে

লক্ষ্মীপুরের উপকূলীয় অঞ্চল রামগতিতে অবস্থিত দৃষ্টিনন্দন আলহাজ্ব মোহাম্মদ উল্যাহ জামে মসজিদ।
ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র স্থান মসজিদ। ইসলাম ধর্মানুসারীদের প্রার্থনার তীর্থস্থান। যেখানে ধনী-গরিব সবাই এক কাতারে আল্লাহর সন্তুষ্টি লাভে নামাজ আদায় করেন। দেশে এবং বিশ্বজুড়ে অসংখ্য দৃষ্টিনন্দন মসজিদ ছড়িয়ে-ছিটিয়ে আছে। এসব মসজিদ বাহ্যিক দৃষ্টিতে অত্যাশ্চর্য এবং ভাগ্যবান মুসলমানরা প্রতি বছরই মসজিদগুলো পরিদর্শনের পাশাপাশি সেখানে নামাজ আদায় করেন।
যেভাবে যাবেন আলহাজ্ব মোহাম্মদ উল্যাহ জামে মসজিদেঃ
রামগতি উপজেলার সদর চর আলেকজান্ডার থেকে হাজীগঞ্জ বাজারে আসতে হবে। হাজীগঞ্জ বাজার থেকে ফজু মিয়ার হাট রোড (তোরাবগঞ্জ, কমলনগর রোড) দিয়ে একটু সামনে গেলেই চোখে পড়বে নজরকাড়া নান্দনিক ডিজাইনের মসজিদটি। নোয়াখালী থেকে আসলে সোনাপুর-রামগতি সড়কের হাজীগঞ্জ বাজরে এসে নামতে হবে। পরে, হাজীগঞ্জ বাজার থেকে রিক্সায় কিংবা হেঁটে ফজু মিয়ার হাট (তোরাবগঞ্জের বেঁড়ী) রোডে অবস্থিত কয়েক মিনিট পর দেখতে পাবেন এ মসজিদটি।
আলহাজ্ব মোহাম্মদ উল্যাহ জামে মসজিদটি বিগত ২০১৮ইং সালে  ফারদিন গ্রুপের ডি, এম, ডি ও আলহাজ্ব বাকের হোসেন ফাউন্ডেশনের মহাসচিব এম,ডি ওমর ফারুক প্রতিষ্ঠা করেন।

রামগতি সংবাদ আরও সংবাদ

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com