সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
করোনা পরিস্থিতিতে রামগতিতে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত

করোনা পরিস্থিতিতে রামগতিতে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত

0
Share

করোনা পরিস্থিতিতে রামগতিতে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রামগতিতে বর্তমান করোনা পরিস্থিতিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন শীর্ষক অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বেসরকারি সংস্থা এনআরডিএস এর আয়োজনে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল মোমিন’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শরাফ উদ্দিন আজাদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আবদুল ওয়াহেদ মুরাদ, ভাইস চেয়ারম্যান মো: রাহিদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামনাশীস মজুমদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: জসীম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান ও সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, এনআরডিএস’র প্রকল্প ব্যবস্থাপক বিপ্লব ভৌমিক।

এতে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, নাগরিক সহায়তা দলের সদস্য, এনজিও কর্মী উপস্থিত ছিলেন। এসময় সভায় আগত অতিথিরা প্রান্তিক মানুষের জরুরি খাদ্য সহায়তা হিসেবে ২৮৭ জনকে ৭ হাজার ৫ শত টাকা নগদ সহায়তা প্রদান কার্যক্রমের সূচনা করেন।

রামগতি সংবাদ আরও সংবাদ

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

উপকূলে চায়ের আড্ডায় জমে উঠেছে ভোটের আলাপ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com