সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ পূর্ণবাহল

রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ পূর্ণবাহল

রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ পূর্ণবাহল

দূনীর্তির অভিযোগ প্রমানিত না হওয়ায় অপসারনকৃত লক্ষ্মীপুরে রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেলকে পূর্ণবাহল করলো স্থানীয় সরকার বিভাগ। ৪ মে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. সামছুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রজ্ঞাপন সুত্রে জানা যায়, উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (উপজেলা পরিষদ (সংশোধন) আইন,২০১১ ধারা সংশোধিত) এর ১৩ ধারার উপধারা (৫) অনুযায়ী রামগতি উপজেলা পরিষদের অপসারকৃত চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ এর অপসারন সংক্রান্ত ১৮ ফেব্রুয়ারী ২০২১ তারিখের ১২১ নং স্মারকের আদেশটি বাতিল করে এবং তাকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে পূর্ণবাহল করা হয়।

এদিকে রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল জানান, একটি চক্র তাকে মিথ্যা ও কাল্পনিক দূনীর্তির অভিযোগ দিয়ে চেয়ারম্যান পদ থেকে সরাতে চেয়েছিলেন। ইতিমধ্যে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয়ের তদন্তে উক্ত দূনীর্তির অভিযোগটি প্রমানিত হয়নি। তাই তিনি ন্যায় বিচার পেয়েছেন বলে দাবী করেন।

জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ জানান, এ বিষয়ে এখনো অফিসিয়াল কোন চিটি পাইনি। চিটি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রামগতি সংবাদ আরও সংবাদ

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

উপকূলে চায়ের আড্ডায় জমে উঠেছে ভোটের আলাপ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com