সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সন্তানসহ রামগতিতে নিখোঁজ সেই নারী চট্টগ্রামের বান্ধবীর বাসা থেকে উদ্ধার

সন্তানসহ রামগতিতে নিখোঁজ সেই নারী চট্টগ্রামের বান্ধবীর বাসা থেকে উদ্ধার

সন্তানসহ রামগতিতে নিখোঁজ সেই নারী চট্টগ্রামের বান্ধবীর বাসা থেকে উদ্ধার

দুই সন্তানসহ লক্ষ্মীপুরের রামগতি থেকে নিখোঁজ নারী মারজাহান বেগমকে চট্টগ্রামের পাহাড়তলি এলাকায় তার বান্ধবীর বাসা থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরেই তিনি বান্ধবীর বাসায় চলে যান।এসময় তার দুই সন্তান সুরাইয়া জাহান সামিয়া (৮) ও বিবি ফাতেমা(৪)কে উদ্ধার করা হয়। মারজাহান রামগতি উপজেলার রামদয়াল এলাকার ব্যবসায়ী মো. হেলালের স্ত্রী।

মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে দুই সন্তানসহ তাকে উদ্ধারের পর বাবা জাফর আহমেদের জিম্মায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, মারজাহানের বড় মেয়ে সামিয়া রামদয়াল বাজার আইডিয়াল প্রি-ক্যাডেট একাডেমির ছাত্রী। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সামিয়ার পরীক্ষা ছিল। সকাল ৯টার দিকে সামিয়া ও ছোট মেয়ে ফাতেমাকে নিয়ে তিনি স্কুলের উদ্দেশে ঘর থেকে বের হন। কিন্তু সকাল ১০টায় তার স্বামী হেলালকে স্কুলের শিক্ষক শিলা আক্তার ফোন দিয়ে সামিয়া পরীক্ষা দিতে না যাওয়ার বিষয়টি জানান।

এতে হেলাল বিভিন্ন স্থানে স্ত্রী-সন্তানদের খুঁজতে বের হন। কিন্তু আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সবখানে তাদের খুঁজে পাওয়া যায়নি। পরে তিনি ওই দিন রাতেই রামগতি থানায় নিখোঁজ জানিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, জিডির পর আমরা বিভিন্ন থানায় দুই মেয়েসহ মারজাহানের সন্ধানে খবর পাঠাই। কিন্তু কোথাও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে মোবাইল নম্বর ট্র্যাকিং করে পাহাড়তলি থেকে তাকে উদ্ধার করা হয়।

রামগতি সংবাদ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com