সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বিদ্যুৎ উপকেন্দ্রে জোয়ারের পানি রামগতিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

বিদ্যুৎ উপকেন্দ্রে জোয়ারের পানি রামগতিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

বিদ্যুৎ উপকেন্দ্রে জোয়ারের পানি রামগতিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

মেঘনা নদীর অতিরিক্ত জোয়ারের পানিতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার পল্লী বিদুতের উপকেন্দ্রে পানি উঠে গেছে। এতে বিকেল থেকে ওই উপজেলাব্যাপী বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। রোববার (১৪ আগস্ট) বিকেল ৪ টার পর থেকে মেঘনা নদীর সৃষ্ট জোয়ারের পানি উপকূলীয় এলাকায় ঢুকতে শুরু করে।

এতে বিস্তৃর্ণ এলাকায় পানি ঢুকে যায়। জোয়ারের পানি ঢুকে পড়ে উপজেলার আলেকজান্ডার এলাকায় থাকা পল্লী বিদ্যুৎ সমিতির ১০ কেভিএ উপকেন্দ্রে। কেন্দ্রটির কয়েক কিলোমিটার পশ্চিমে মেঘনা নদীর অবস্থান। লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন রামগতি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রেজাউল করিম বলেন, বিকেল সাড়ে চার টার দিকে জোয়ারের পানি তাদের উপকেন্দ্রে ঢুকে পড়ে।

তাই ঝুঁকি এড়াতে বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, এতে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সন্ধ্যা ৭ টার দিকে জোয়ারের পানি নেমে গেলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। এ কেন্দ্রের আওতায় প্রায় ৬০ হাজার গ্রাহক রয়েছে বলে জানান তিনি।

রামগতি সংবাদ আরও সংবাদ

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com