সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতিতে এসডিএফ'র দিনব্যাপী যুব উৎসব

রামগতিতে এসডিএফ’র দিনব্যাপী যুব উৎসব

রামগতিতে এসডিএফ’র দিনব্যাপী যুব উৎসব

মিসু সাহা নিক্কন: মানব সম্পদ উন্নয়নে লক্ষ্মীপুরের উপকূলীয় অঞ্চল রামগতিতে সোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশেন (এসডিএফ’র) উদ্যোগে দিনব্যাপী যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিবির হাট রশিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় মৎস্যজীবীদের নিয়ে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট, কম্পোনেন্ট-৩ যুব উৎসব পালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ।

এসময় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, ক্লাস্টারের অগ্রগতি উপস্থাপন করেন এসডিএফ চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মো. রাকিব উদ্দিন আহমেদ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেন, চর রমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম দিদার, এসডিএফ’র চট্রগ্রাম আঞ্চলিক কর্মকর্তা মো. ফজলুল করিম, ক্লাস্টার কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
মৎস্যজীবী যুবদের এ উৎসবে প্রায় দেড় শতাধিক যুবক-যুবতী অংশগ্রহণ করে। এরআগে যুব র্রালী অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল ছেলেদের ১০০ ও ২০০ মিটার দৌড়, মেয়েদের মিউজিক্যাল চেয়ার ও বালিশ বদল, পুরুষ অভিভাবকদের ঝুঁড়িতে বল নিক্ষেপ, হাঁড়ি ভাঙ্গা, অতিথিদের জন্য ঝুঁড়িতে বল নিক্ষেপসহ আয়োজন ছিল সাংস্কৃতি অনুষ্ঠানের।
জেলে পরিবারের যুবক-যুবতীদের জেলে পেশা ছেড়ে অন্যান্য পেশায় নিয়েজিত করার লক্ষ্যে এ উৎসব পালন করা হয়। দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে উৎসবে ক্রীড়া ও কারিগরি প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

রামগতি সংবাদ আরও সংবাদ

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com