সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

রামগতিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

রামগতিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

মিসু সাহা নিক্কন: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ আয়োজন করে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী’র সভাপতিত্বে মেলায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: এ কে এম মুশাররফ হোসেন, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন মেজু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রাহিদ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ফারুক।

এসময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো: নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নার্সারীর মালিক, স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক সহ প্রমুখ।

মেলায় প্রদর্শনীর মধ্যে ছিল, উন্নত জাতের গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস-মুরগী, শৌখিন পাখি, প্রাণি প্রযুক্তি, দুগ্ধজাত পণ্য এবং বিভিন্ন উৎপাদিত মাংস প্রক্রিয়াজাত পণ্যের স্টল।প্রাণিসম্পদ দপ্তরের ২ টি ষ্টল নিয়ে মোট ২৭টি ষ্টল নিয়ে চলছে জমজমাট মেলা।

প্রাণিসম্পদ প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য: প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি করা, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি করা, ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলার সক্ষমতা সৃষ্টি, বিজ্ঞান ভিত্তিক লালন-পালনের কৌশল অবহিত করা, উন্নত জাতের পশু-পাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা ও জনসাধারণের জন্য নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহ নিশ্চিত করাই ছিল এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য।

রামগতি সংবাদ আরও সংবাদ

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com