সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে শিক্ষার্থীদের মাঝে কোডেকের স্কুল ব্যাগ বিতরণ

রামগতিতে শিক্ষার্থীদের মাঝে কোডেকের স্কুল ব্যাগ বিতরণ

রামগতিতে শিক্ষার্থীদের মাঝে কোডেকের স্কুল ব্যাগ বিতরণ

লোকমান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলো কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার শাখা।

বুধবার ( ২২ মার্চ) দুপুরে লোকমান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

এসময় কোডেকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপকূলে পিছিয়েপড়া নারী ও অসহায়দের এগিয়ে নিতে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে কোডেক। আর্তমানবতার সেবায় নানা সময়ে বিভিন্ন সহযোগিতার অংশ হিসেবে এ স্কুল ব্যাগ দেওয়া হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী । সভায় সভাপতিত্ব করেন কোডেকের সিনিয়র জোনাল ম্যানেজার আবদুল মান্নান মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আজিজুর রহমান, কোডেকের এরিয়া ম্যানেজার আবু জাফর।

এসময় আরো উপস্থিত ছিলেন, কোডেক চরগাজী শাখার ব্যবস্থাপক মো. কামাল উদ্দিন, কোডেক চর আলেকজান্ডার শাখার ব্যবস্থাপক নার্গিস আক্তার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঞ্জুর হোসেন, সহকারী শিক্ষক, অভিভাবক সহ প্রমুখ।

উপকূলের ওই বিদ্যালয়ের সকল শিক্ষার্থী একসাথে স্কুল ব্যাগ পেয়ে তারা অনেক খুশি। আগামীতেও এমন কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও আয়োজকরা জানান।

মিসু সাহা নিক্কন/ বার্তা/23/03

রামগতি সংবাদ আরও সংবাদ

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

উপকূলে চায়ের আড্ডায় জমে উঠেছে ভোটের আলাপ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com