সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতির এক শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে নানা অভিযোগ এনে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

রামগতির এক শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে নানা অভিযোগ এনে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

রামগতির এক শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে নানা অভিযোগ এনে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

জুনায়েদ আহম্মেদ: লক্ষ্মীপুরের রামগতিতে শ্রমিক লীগ নেতা গিয়াস উদ্দিনের বিরুদ্ধে শতাধিক পরিবারের জমি জোরপূর্বক দখল, হামলা ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। রোববার (১৫ এপ্রিল) জেলা শহরে লক্ষ্মীপুর সম্পাদক-প্রকাশক পরিষদের মিলনায়তনে সংবাদ সম্মেলনে অন্তত ২০ জন ভূক্তভোগী উপস্থিত হয়ে এ অভিযোগ করেন। দলের প্রভাব খাটিয়ে গিয়াস পরিবারগুলোকে জিম্মি করে রেখেছেন বলে ভূক্তভোগীরা জানিয়েছেন।

এসময় লিখিত বক্তব্য দেন, আলতাফ হোসেন, আদর্শ মসজিদ কমিটির সভাপতি সোরাব উদ্দিন, ভূক্তভোগী মিজানুর রহমান, আলতাফ হোসেন, বাহার উল্যাহ, আবদুল খালেক, আবদুল হাই ও আবদুস শহিদসহ কয়েকজন নারী।

সংবাদ সম্মেলনে ভূক্তভোগীরা জানান, ১২ এপ্রিল চরপোড়াগাছা ইউনিয়নের চরপোড়াগাছা আদর্শ মসজিদের পানির পাম্প ব্যবহার নিয়ে তাদের সঙ্গে গিয়াসের বাকবিতন্ডা হয়। এনিয়ে সোরাব থানায় অভিযোগ করেন। এতে গিয়াস নিজেই নিজের হাত কেটে তাদের (সোরাবসহ ভূক্তভোগীদের) বিরুদ্ধে অভিযোগ আনতে হাসপাতালে ভর্তি হয়। এছাড়া স্থানীয় শতাধিক পরিবারের জমি গিয়াস উদ্দিন জোরপূর্বক দখল করে রেখেছে বলে অভিযোগ করেন তারা। এসব ঘটনায় লক্ষ্মীপুর আদালতে একাধিক মামলাও চলমান রয়েছে।

ভূক্তভোগী আদর্শ মসজিদ কমিটির সভাপতি সোরাব উদ্দিন বলেন, গিয়াস প্রকাশ্যে আমাদেরকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে। পরে নিজের হাত নিজে কেটে তাদের বিরুদ্ধে মামলার করার পাঁয়তারা করছে। রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে তিনি স্থানীয় শতাধিক পরিবাকে জিম্মি করে রেখেছে বলে জানান তারা। তার বিরুদ্ধে কথা বললেই হামলা চালিয়ে মারধর ও পরে সাজানো ঘটনা দিয়ে মামলা করে হয়রানি করছেন বলে জানান একাধিক ভুক্তভোগী।

ন্যায় বিচার দাবি করে ভুক্তভোগীরা শ্রমিক লীগ নেতা গিয়াস উদ্দিনের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

রামগতি সংবাদ আরও সংবাদ

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com