সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতির উপজেলা চেয়ারম্যানের গরু চুরি

রামগতির উপজেলা চেয়ারম্যানের গরু চুরি

0
Share

রামগতির উপজেলা চেয়ারম্যানের গরু চুরি সংগৃহিত ছবি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল এর বসত বাড়ির গরুঘর থেকে দুটি গরু চুরি হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চর রমিজ ইউনিয়নের বিবির হাট বাজারস্থ আজাদ মিয়ার বসত বাড়িতে ওই চুরির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এরআগেও কয়েকমাস আগে প্রায় দেড় লক্ষ টাকা দামের দুইটি গরু একইভাবে চুরি হয়। এলাকাটি নদীর খুব কাছে হওয়ায় নৌকা দিয়ে এসে চুরি করেছে বলে মনে করেন তারা।

উপজেলার পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, গতরাতে কখন কিভাবে গরুগুলো চুরি হয়েছে, তা কেউ বুঝতে পারেনি। সকালে চুরির ঘটনাটি আমাকে জানান। গরু দুটোর বাজার মূল্য প্রায় পৌনে দুই লক্ষ টাকা।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, চুরির সাথে জড়িতদের আইনের আওতায় আনতে আমরা তৎপর রয়েছি।

রামগতি সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com