সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে বিএনপি নেতাকে আ. লীগ বানিয়ে অপপ্রচার !

রামগতিতে বিএনপি নেতাকে আ. লীগ বানিয়ে অপপ্রচার !

রামগতিতে  বিএনপি নেতাকে আ. লীগ বানিয়ে অপপ্রচার !

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপি নেতাকে আওয়ামী লীগ নেতা বানিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি বিএনপির। এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য (এমপি) এবিএম আশরাফ উদ্দিন নিজান।

তিনি বলেন, সম্প্রতি চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আব্বাস সুমনকে আওয়ামী লীগ নেতা বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে। বিএনপির উঠান বৈঠকে আওয়ামী লীগ নেতাকে বিশেষ অতিথি করা হয়েছে বলে প্রচার করা হয়। যা উদ্দেশ্যপ্রণোদিত। সুমন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। পারিবারিকভাবে আমি তাকে চিনি। সে স্বতন্ত্র ভোট করে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার বিরুদ্ধে এমন অপপ্রচার দুঃখজনক।

চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আব্বাস সুমন বলেন, তার বাবা আনোয়ার চেয়ারম্যান বিএনপির রাজনীতি করতেন। তারা পারিবারিকভাবে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। তার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমুলক তথ্য প্রচার করছে। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার বাবা আনোয়ার চেয়ারম্যান গণমানুষের সাথে ছিলেন, জনগন তাকে চেয়ারম্যান নির্বাচিত করেন। একটি মহল বিএনপির উঠান বৈঠকের ছবি ব্যবহার করে অপপ্রচার করছে।

রামগতি উপজেলা বিএনপির আহবায়ক জামাল উদ্দিন বলেন, বিএনপি নেতাকে আওয়ামী লীগ বানিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত নন।  এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য (এমপি) এবিএম আশরাফ উদ্দিন নিজান। তিনি বলেন, সম্প্রতি চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আব্বাস সুমনকে আওয়ামী লীগ নেতা বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে। বিএনপির উঠান বৈঠকে আওয়ামী লীগ নেতাকে বিশেষ অতিথি করা হয়েছে বলে প্রচার করা হয়।

যা উদ্দেশ্যপ্রণোদিত। সুমন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। পারিবারিকভাবে আমি তাকে চিনি। সে স্বতন্ত্র ভোট করে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার বিরুদ্ধে এমন অপপ্রচার দুঃখজনক।

রামগতি সংবাদ আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

রামগতিতে গভীর রাতে শীতার্তদের খোঁজে ইউএনও

রামগতিতে শীতার্তদের মাঝে কোডেকের কম্বল বিতরণ

রামগতির মেঘনায় ৮মন ওজনের শাপলা মাছ, বিক্রি ১ লক্ষ ৫ হাজার টাকায়

রামগতি আহমদিয়া কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com