সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতির আজাদনগরে বন্ধুমহল ফাউন্ডেশনের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ 

রামগতির আজাদনগরে বন্ধুমহল ফাউন্ডেশনের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ 

রামগতির আজাদনগরে বন্ধুমহল ফাউন্ডেশনের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ 

নিজস্ব প্রতিনিধি | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর

লক্ষ্মীপুরের রামগতিতে ৭০ টি গরিব পরিবারের মাঝে ইফতার ও সাহরীর খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন বন্ধুমহল ফাউন্ডেশন এন্ড স্পোর্টিং ক্লাব। 

রমজানের শুরুতে উপজেলার আজাদনগর এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাল, তেল, পেয়াঁজ,আলু, ছোলা, মুরি এবং খেজুর।

বন্ধুমহল ফাউন্ডেশনের সহ-সভাপতি, শিল্পী শিবলী হাওলাদার বলেন, সামাজিক ও মানবিক কাজের অংশ হিসেবে রমজানে এ খাদ্য সামগ্রী বিতরণ চলতে থাকবে। পাশাপাশি ঈদের জন্যও উপহার প্যাকেজের কার্যক্রমও শুরু করা হচ্ছে। 

তিনি আরো জানান,বন্ধুমহল ফান্ডেশনের এ মানবিক কাজে সহযোগিতা করেছেন, মার্কিন প্রবাসী জুলিয়া ফেরদৌস ন্যান্সি, আফ্রিকান প্রবাসী চিকিৎসক মাহবুবুর রহমান এবং ফেনী মিষ্টি ছায়া ফুডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক শাকিল। তাদের সহযোগিতায় প্রতি বছর বিপুল সংখ্যক মানুষকে বিভিন্ন ভাবে সহযোগিতা করা হচ্ছে। 

রামগতি সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com