সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

রামগতিতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

রামগতিতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

রামগতি: লক্ষ্মীপুরের রামগতিতে লাকি বেগম (২৫) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সবুজ গ্রামের বাংলাবাজার এলাকা থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ করা হয়।

দুই সন্তানের জননী নিহত লাকি বেগম ওই গ্রামের মো. হান্নারের স্ত্রী এবং ভোলার দৌলতখান উপজেলার আবদুল মালেকের মেয়ে।

প্রতিবেশিরা জানায়, পারিবারিক কলহের জের ধরে স্বামী হান্নান স্ত্রীকে প্রায় মারধর করতো। বুধবার রাতেও শারিরীক নির্যাতন করে। সকালে বসত ঘরের আড়ার সাথে গৃহবধূর ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খরব দেয়। দুপুরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে ঘটনার পর থেকে স্বামী হান্নান পলাতাক রয়েছেন।

নিহতের পিতা আবদুল মালেকের অভিযোগ তার মেয়েকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো.বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি হত্যা না আতœহত্যা ময়নাতদন্তের রির্পোটের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রামগতি সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com