সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতির জলদস্যুসহ ৩ জন কে কারাগারে প্রেরন

রামগতির জলদস্যুসহ ৩ জন কে কারাগারে প্রেরন

রামগতির জলদস্যুসহ ৩ জন কে কারাগারে প্রেরন

রামগতি প্রতিনিধি: রামগতিতে গ্রেপ্তারকৃত এক জলদস্যুসহ তিন আসামিকে কে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে । এর আগে সোমবার রাত ও মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আসামীরা হলেন-উপজেলার বয়ারচর তেগাঁচিয়া এলাকার আবুল হোসেনের ছেলে জলদস্যু কবির হোসেন প্রকাশ কবির ডাকাত (২৮), চরকলাকোপা এলাকার সফিউল্যার ছেলে বেলাল হোসেন (২৯) এবং চর হাসান-হোসেন এলাকার সেরাজল হকের ছেলে মো. দিদার (২৮)। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আযাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চরসীতা এলাকা থেকে কবির এবং চরবাদাম এলাকা থেকে বেলাল ও দিদারকে গ্রেপ্তার করা হয়। চুরি ও প্রতিপক্ষের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া পৃথক মামলায় তাদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

রামগতি সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com