সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে ৪০ জন চিকিৎসকের বিনামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ৪০ জন চিকিৎসকের বিনামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ৪০ জন চিকিৎসকের বিনামূল্যে চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিবেদক : রামগতির মেঘনা উপকূলীয় চরাঞ্চলে ৪০ জন শিক্ষানবিশ চিকিৎসকের সাহায্যে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় তাদের মধ্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। শুক্রবার দিনব্যাপী লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুনের ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় মাহমুদা বেগম জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ে এ সেবা দেওয়া হয়। আয়োজকরা জানান, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ও শিক্ষানবিশসহ ৪০ জন চিকিৎসক সকাল থেকেই নাক, কান, গলা, মেডিসিন ও দন্ত রোগের চিকিৎসা দেয়। চিকিৎসক এএসএম মঞ্জুরুল করিম ও মো. ইয়াসিন হায়দার মেডিকেল টিমের নেতৃত্ব দেন। এ সময় সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন ও রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ প্রমুখ উপস্থিত ছিলেন। চিকিৎসা বঞ্চিত চরাঞ্চলের রোগীরা এ সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

রামগতি সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com