সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতির মেঘনা নদী থেকে শিশুর লাশ উদ্ধার

রামগতির মেঘনা নদী থেকে শিশুর লাশ উদ্ধার

রামগতির মেঘনা নদী থেকে শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:রামগতির মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া শিশু মো.জীবনের (৮) মৃতদেহ তিনদিন পর উদ্ধার হয়েছে। রোববার (৭ জুন) সকালে উপজেলার চর আলগী ইউনিয়নের চরটগবী এলাকার মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে

তীব্র স্রোতে শিশু জীবন হারিয়ে যায়। নিহত জীবন লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের বাসিন্দা মো. আজাদ উদ্দিনের ছেলে। স্বজন ও স্থানীয়রা জানান, শিশু জীবন পরিবারের সাথে পূর্বচর আলেকজান্ডার গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার দুপুরে সে তার বাবার সাথে নদীতে গোসল করতে যায়। এ সময় উচু ঢেউয়ের তীব্র ¯্রােতে জীবন হারিয়ে যায়। অনেক খোঁজাখুজি করেও তার সন্ধ্যান মেলেনি। রোববার সকালে রামগতির চরটগবী এলাকায় তার লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পরিবারের লোকজন স্থানীয়দের সহযোগীতায় লাশ উদ্ধার করে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রামগতি সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com