সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
জুনিয়র ক্রেডিট অফিসার ও ক্রেডিট অফিসার নিচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)

জুনিয়র ক্রেডিট অফিসার ও ক্রেডিট অফিসার নিচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)

জুনিয়র ক্রেডিট অফিসার ও ক্রেডিট অফিসার নিচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)

বিজ্ঞাপন: জাতীয় পর্যায়ের বেসরকারী সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার- (কোডেক) (এম আর এ সনদ নং ০১৭৮১-০০০৪৮-০০১০৩) এর কর্মএলাকা চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, পটুয়াখালী, মাদারীপুর, বরিশাল এবং বাগেরহাট অঞ্চলের ১৩৮ টি শাখার অধীনে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নবর্ণিত পদে কাজ করতে আগ্রহী প্রার্থীদেরকে সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত হওয়ার আহবান করা হচ্ছে।

পদের নাম: জুনিয়র ক্রেডিট অফিসার
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি
বয়স: ২৫-৩৫ বছর।

বেতন: শিক্ষানবীশকালে মাসিক সর্বেসাকুল্যে- ১ম মাসে ১৫,০০০/- পরবর্তী মাস হতে ১৮,০০০/-টাকা করে হবে ।
শিক্ষানবীশকাল ৬মাস শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা সর্বসাকুল্যে ২৯,৮৩৬/-টাকা হবে এবং নগদ প্রাপ্য হবেন ২৪,৫৫০/- টাকা।

পদের নাম: ক্রেডিট অফিসার
শিক্ষাগত যোগ্যতা: নুন্যতম স্নাতক
বয়স: ২৫-৩৫ বছর।

বেতন: শিক্ষানবীশকালে মাসিক সর্বেসাকুল্যে- ১ম মাসে ১৬,০০০/- পরবর্তী মাস হতে ১৯,০০০/-টাকা করে হবে ।
শিক্ষানবীশকাল ৬মাস শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা সর্বসাকুল্যে ৩০,৯২০/-টাকা হবে এবং নগদ প্রাপ্য হবেন ২৫,৪০০/- টাকা।

ছয় (৬) মাস শিক্ষানবিশকাল শেষে চাকরি স্থায়ী হলে সংস্থার বধি অনুযায়ী মূল বেতন ছাড়াও বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, মোবাইল ভাতা, লাঞ্চ ভাতা, পিএফ, গ্র্যাচুইটি, ছুটি নগদায়ন, উৎসব ভাতা, বৈশাখী ভাতা এবং গ্রুপ ইন্স্যুরন্সেসহ অন্যান্য সুবধিাদি প্রদান করা হবে। উল্লেখিত পদ অনুযায়ী মোটর সাইকলে ব্যবহারের আলোকে জ্বালানি ভাতা প্রাপ্য হবেন এবং লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে প্রণোদনা ভাতা প্রাপ্য হবেন। (অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই)

স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যোগদানের পর অত্র প্রতিষ্ঠানে চাকুরির এক (০১) বছর, স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে তিন (০৩) বছর পূর্ণ হলে এবং এইচএসসি প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ (০৫) বছর পূর্ণ হলে উপ শাখা ব্যবস্থাপক/শাখা ব্যবস্থাপক পদে পদোন্নতির সুযোগ থাকবে।

আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, সকল শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং যোগাযোগ নম্বর ও পরিচয় প্রদানে সক্ষম এমন দুইজন অনাত্মীয় ব্যক্তির নাম উল্লেখপূর্বক নির্বাহী পরিচালক বরাবরে আবেদনপত্র, একাডেমিক সার্টিফিকেট, মার্কশীট এবং জীবনবৃত্তান্তসহ নিম্নলিখিত সূচি অনুযায়ী সকাল ৯.০০ টায় সরাসরি সাক্ষাৎকারের জন্য উল্লেখিত ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য বলা হচ্ছে।

১১/০৪/২০২৬ ইং তারিখে লক্ষ্মীপুর যোনাল কার্যালয়, ৭৬৬/১, দক্ষিণ মজুপুর, ডিবি রোড, লক্ষ্মীপুর সদর।

০২/০৫/২০২৬ ইং তারিখে কোডেক প্রধান কার্যালয়, রোড ০২, প্লট ০২, লেক ভ্যালী আবাসিক এলাকা, ফয়েজলেক,চট্টগ্রাম।

শিক্ষা ও ক্যারিয়ার আরও সংবাদ

মাধ্যমিক শিক্ষায় বড় সংস্কারের প্রস্তাব: ৫ বিষয়ের বেশি পাবলিক পরীক্ষা নয়

৩৬ বছরের শিক্ষকতা শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা

এসএসসির কেন্দ্র পরিবর্তন করায় লক্ষ্মীপুর জেলাব্যাপি অভিভাবকদের মাঝে ক্ষোভ, শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষ্মীপুর-নোয়াখালী-ফেনীর ১ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

রামগতি আহমদিয়া কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

চন্দ্রগঞ্জে শাহ আলম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com