সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
পুলিশের আইজি ব্যাজ পেলেন, লক্ষ্মীপুরের ফয়জুল ইসলাম

পুলিশের আইজি ব্যাজ পেলেন, লক্ষ্মীপুরের ফয়জুল ইসলাম

পুলিশের আইজি ব্যাজ পেলেন, লক্ষ্মীপুরের ফয়জুল ইসলাম

পুলিশ সপ্তাহ ২০২০’ উপলক্ষে ২০১৯ সালের  প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ কর্মকর্তা এ.বি.এম. ফয়জুল ইসলামকে আইজি ব্যাজ পরিয়ে দিলেন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। এ সময় ব্যাজ সনদও প্রদান করা হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে রাজারবাগ পুলিশ লাইনস্ এ শীল্ড প্যারেড পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুলিশের এ কর্মকর্তাকে ‘IGP’s Exemplary Good Services Badge’ (আইজি’জ ব্যাজ) পরিয়ে দেন আইজিপি। একই সময়ে পুলিশের আরো ৬০৪ জন সদস্যকে একই ব্যাজ পরিয়ে দেয়া হয়।

লক্ষ্মীপুর জেলার  গর্বিত সন্তান এ.বি.এম. ফয়জুল ইসলাম লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের চর টগবী গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে।

তিনি ৩০তম বিসিএসের মাধ্যমে ২০১২ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মকর্তা পদে যোগদান করেন। ২০১৭ সালে তাকে  বাংলাদেশের আইন শৃঙ্খলার জন্য গঠিত বিশেষায়িত বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন- র‌্যাব (RAB) এ পদায়ন করা হয়। বর্তমানে তিনি র‌্যাব-৩ এর অপারেশন্স অফিসার হিসেবে কর্মরত আছেন।

রামগতি সংবাদ আরও সংবাদ

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com