সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু আর নেই

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু আর নেই

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু আর নেই

নিজস্ব প্রতিনিধি: স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত কয়েকদিন যাবৎ রাজধানীর আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তার স্বাস্থ্যের অবনতি হলে মঙ্গলবার রাত দুইটার দিকে এ্যাপোলো হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে।

শফিউল বারী বাবুর বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নে। পরিবারের এক সদস্য লক্ষ্মীপুরটোয়েন্টিফোরকে শফিউল বারী বাবুর মৃত্যুর খবর নিশ্চিত করেন। শফিউল বারী বাবু মঙ্গলবার ভোর ৪টার দিকে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে মারা যান।

এর আগে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারি বাবু বেশ কয়েক দিন ধরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। অন্যদিকে সোমবার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, শফিউল বারী বাবু খুব অসুস্থ। তার সঙ্গে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলীসহ সংগঠনটির নেতারা রয়েছেন। এরআগে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন- নবী- খান সোহেল ও ইশরাক হোসেন তাকে দেখতে হাসপাতালে যান।

প্রতিভা ও ব্যক্তিত্ব আরও সংবাদ

নারী এমপি পদে আলোচনায় স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি বারী বাবুর স্ত্রী বীথিকা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com