সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
অতিরিক্ত পুলিশ সুপার হলেন, লক্ষ্মীপুরের কৃতি সন্তান অহিদুজ্জামান নুর

অতিরিক্ত পুলিশ সুপার হলেন, লক্ষ্মীপুরের কৃতি সন্তান অহিদুজ্জামান নুর

অতিরিক্ত পুলিশ সুপার হলেন, লক্ষ্মীপুরের কৃতি সন্তান অহিদুজ্জামান নুর

অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন অহিদুজ্জামান নূর জয় । তিনি লক্ষ্মীপুর শহরের বাসিন্দা ও লক্ষ্মীপুর জজ কোর্টের বিশিষ্ট আইনজীবি সেলিনা আখতার ও আইনজীবি আবদুর নূরের ছেলে। তাঁর সাথে পুলিশের আরও ৬২ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন।

রোববার (২ মে) স্বরাষ্ট মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি প্রদান করা হয়।

অহিদুজ্জামান নূর জয় ২ বার বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) সেবা পদক পেয়েছিলেন। ডিএমপির কাউন্টার টেররোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার পদে দায়িত্বরত ছিলেন।

তিনি ৩৩তম বিসিএসে পুলিশ ক্যাডারে যোগ দেন । রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ শেষে কাজ শুরু করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটে। চাঁপাইনবাবগঞ্জ, সিলেট, কুমিল্লাসহ সবশেষ ধানমন্ডি ৩২ নম্বর রাসেল স্কয়ারের জঙ্গিবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন জয়।

ছাত্রজীবনে মেধাবি জয় লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক পড়েছেন ঢাকার নটরডেম কলেজে। এরপর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিতে  স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন ।

তার মাতা অ্যাডভোকেট সেলিনা আখতার দেশের প্রথম নারী গর্ভমেন্ট প্লিডার(জিপি)। যিনি বর্তমান লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের ভিপি সম্পত্তি বিষয়ক কৌঁশুলী হিসেবে কাজ করছেন। তাঁর বড় ভাই মুহাম্মদ আসাদুজ্জামান নূর বিজয় একজন বিচারক।

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

নারী এমপি পদে আলোচনায় স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি বারী বাবুর স্ত্রী বীথিকা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com