সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
জজ হলেন লক্ষ্মীপুরের দুই স্কুল শিক্ষকের ছেলে মেয়ে

জজ হলেন লক্ষ্মীপুরের দুই স্কুল শিক্ষকের ছেলে মেয়ে

জজ হলেন লক্ষ্মীপুরের দুই স্কুল শিক্ষকের ছেলে মেয়ে

লক্ষ্মীপুর জেলার কমলনগর থেকে প্রথম নারী জজ হলেন স্কুল শিক্ষকের মেয়ে নিশি, আরেক স্কুল শিক্ষকের ছেলে বুলবুল হলেন জজ । বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সহকারী জজ নিয়োগ পরীক্ষায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার স্কুল শিক্ষক আবদুল মালেকের মেয়ে আরিফিন সুলতানা নিশি ও স্কুল শিক্ষক মোঃ নুরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম বুলবুল বিচার (সহকারী জজ)হওয়ার গৌরব অর্জন করেছেন। বৃহস্পতিবার বিকেলে ১৪তম সহকারী জজ নিয়োগ পরীক্ষার চুড়ান্ত ফলাফলে তারা এ গৌরব অর্জন করেন।

এদের মধ্যে লক্ষ্মীপুর জেলার কমলনগর প্রথম নারী বিচারক(সহকারী জজ)হলেন আরিফিন সুলতানা নিশি। নিশি কমলনগর উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের উত্তর চর লরেঞ্চ গ্রামের স্কুল শিক্ষক আবদুল মালেকের মেয়ে। তার বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করা ফয়েজ আহমেদ দিপু সন্ধ্যায় লক্ষ্মীপুরটোয়েন্টিফোরকে বিষয়টি নিশ্চিত করেন।

অন্যদিকে আমিনুল ইসলাম বুলবুলের বড় বোন কমলনগর উপজেলা তথ্য কর্মকর্তা সাহানা ইসলাম তার ভাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। আমিনুল ইসলাম বুলবুল হাজিরহাট মিল্লাত একাডেমীর সাবেক প্রধান শিক্ষক এবং পাটারীরহাট ইউনিয়নের চর ফলকন গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় ভাবে জানা যায়,আরিফিন সুলতানা নিশি ২০১২ সালে কমলনগরের তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি, ২০১৪ সালে নোয়াখালী সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পাশ করেন। পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে স্নাতক সম্মান শ্রেনীতে ভর্তি হন। এদিকে আমিনুল ইসলাম বুলবুল ২০১২ সালে হাজিরহাটি মিল্লাত একাডেমি থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি, ঢাকার নর্দান স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে থেকে এইচএসসি পাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক সম্মানে ভর্তি হন। নিশি ও বুলবেুলের এ গৌরব উজ্জল ফলাফল প্রকাশিত হলে স্থানীয়রা তাদের কে অভিনন্দন জানান।

 

প্রতিভা ও ব্যক্তিত্ব আরও সংবাদ

নারী এমপি পদে আলোচনায় স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি বারী বাবুর স্ত্রী বীথিকা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com