সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৯ বছর পর কমলনগর বিএনপি’র সম্মেলন

৯ বছর পর কমলনগর বিএনপি’র সম্মেলন

৯ বছর পর কমলনগর বিএনপি’র সম্মেলন

নিজস্ব প্রতিনিধি: কমলনগর উপজেলা প্রতিষ্ঠার ৯ বছর পর এই প্রথম বিএনপি’র সম্মেলন হতে যাচ্ছে। দীর্ঘ দিন পর অবশেষে মেয়াদ উত্তীর্ণ আহ্বায়ক কমিটির অবসান হতে চলেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) লক্ষ্মীপুর জেলা বিএনপি’র কার্যালয়ে কমলনগর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাহে আলমের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলন উদ্বোধন করবেন জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। প্রধান অতিথি থাকবেন সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ সামছুল আলম, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব।

দলীয় সূত্র জানায়, ২০০৬ সালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলাকে ভাগ করে উত্তর অঞ্চলকে কমলনগর নামে পৃথক উপজেলা গঠন করা হয়। উপজেলা গঠনের পর ২০০৯ সালে কমলনগরে বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠিত। এর পর থেকে সেই আহ্বায়ক কমিটি দিয়ে চলছিলো উপজেলা বিএনপি।

সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে কমলনগরের ৯টি ইউনিয়ন কমিটি গঠন করা হয়। ইউনিয়ন কমিটির সভাপতি ও সম্পাদকদের ভোটে উপজেলা কমিটির নেতা নির্বাচিত হবেন।

কমলনগর উপজেলা বিএনপি’র সভাপতি প্রার্থীরা হলেন বর্তমান কমিটির আহ্বায়ক মাহে আলম, যুগ্ম আহ্বায়ক আবদুল ওদুদ হাওলাদার, জামাল তালুকদার, মো.জামাল উদ্দিন ও অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ ফখরুল আলম নাহিদ এবং সাধারণ সদস্য পদে বর্তমান কমিটির সদস্য সচিব নূরুল হুদা চৌধুরীর নাম শুনা যাচ্ছে।

এদিকে সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। সভাপতি-সাধারণ সম্পাদক প্রার্থীরা নির্বাচিত হতে ভোটারদের সাথে যোগাযোগ রক্ষা করছে।

কমলনগর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবদুল ওদুদ হাওলাদার ও সদস্য সচিব নূরুল হুদা চৌধরী বলেন, সম্মেলনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। ভোটের মাধ্যমে নির্বাচিত কমিটি বিএনপিকে সাংগঠনিকভাকে আরও এগিয়ে নিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সবার।

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

রামগতিতে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর২৪ এ সংবাদ: লক্ষ্মীপুরের সেই যুবদল নেতার খোঁজ নিলো এ্যানি ও কেন্দ্রীয় যুবদল

দলের জন্য ৪২ কোপের ক্ষত শরীর নিয়ে মানবেতর জীবন চুট্টোর: খোঁজ নেয়নি দল

লক্ষ্মীপুরের ৫৬ জন বিএনপি নেতা গুম খুনের শিকার হয়েছে : আযম খান 

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com