সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
নোয়াখালীতে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে মামলা

নোয়াখালীতে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে মামলা

নোয়াখালীতে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে মামলা

 

golam-rabbeনিজস্ব সংবাদদাতা : নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম রাব্বিকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে । জানা গেছে, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক দ্বারা পরিচালিত ‘আলোর পথে’ কোচিং সেন্টার থেকে পুলিশ তল্লাশি চালিয়ে একটি শর্টগান ও ২২টি হাত বোমা উদ্ধার করে।

সুধারাম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুবেল মিয়া জানান, ছাত্রদলের ওই নেতা কোচিং সেন্টারের আড়ালে সরকার বিরোধী তৎপরতা ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে ব্যর্থ হয়। তবে আলোচিত এ কোচিং সেন্টারটি সিলগালা করে দেয়া হয়। এদিকে স্থানীয় লোকজন ও কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, এ ঘটনাটি ষড়যন্ত্র ও হয়রানি মূলক।

এ ব্যাপারে বক্তব্য জানতে ছাত্রদল নেতা মোঃ গোলাম রাব্বির সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার বাবা ৪নং কাদির হানিফ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গোলাম ফারুকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার ছেলে আওয়ামীলীগের  ষড়যন্ত্রের শিকার। এলাকার লোকজনের কাছে খবর নিলে তার প্রমাণ পাওয়া যাবে।

 

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

রামগতিতে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর২৪ এ সংবাদ: লক্ষ্মীপুরের সেই যুবদল নেতার খোঁজ নিলো এ্যানি ও কেন্দ্রীয় যুবদল

দলের জন্য ৪২ কোপের ক্ষত শরীর নিয়ে মানবেতর জীবন চুট্টোর: খোঁজ নেয়নি দল

লক্ষ্মীপুরের ৫৬ জন বিএনপি নেতা গুম খুনের শিকার হয়েছে : আযম খান 

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com