সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২২ মার্চের নির্বাচনে রামগতি-কমলনগরে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী যারা

২২ মার্চের নির্বাচনে রামগতি-কমলনগরে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী যারা

২২ মার্চের নির্বাচনে রামগতি-কমলনগরে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী যারা

up-electionনিজস্ব প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে  রামগতি উপজেলার দুইটি এবং কমলনগর উপজেলার ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়েছে।  

রামগতি:আওয়ামী লীগ: প্রার্থীরা  হলেন, চরবাদাম ইউনিয়নে শাখায়াত হোসেন জসিম মিয়া ও চর পোড়াগাছা ইউনিয়নে নুরুল আমিন হাওলাদার। রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ এ তথ্য জানান।

রামগতি:বিএনপি: প্রার্থীরা  হলেন, – চরবাদাম ইউনিয়ন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এহেতেশামুল হক ও চর পোড়াগাছা ইউনিয়নের মহিউদ্দিন। রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন  বিষয়টি নিশ্চিত করেন।

কমলনগর:বিএনপি: কমলনগর উপজেলার ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি’র একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। প্রার্থীরা হলেন-পাটোয়ারিরহাট ইউনিয়নে-উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক জামাল উদ্দিন তালুকদার, হাজিরহাট ইউনিয়নে-ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফরহাদ হোসেন মিয়া, চর ফলকন ইউনিয়নে-ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবদুল ওদুদ হাওলাদার ও তোরাবগঞ্জ ইউনিয়নে-ইউনিয়ন যুবদলের সভাপতি মোসলেহ উদ্দিন।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে কমলনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নূরুল হুদা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

কমলনগর:আওয়ামী লীগ: কমলনগর উপজেলার ৪টি ইউনিয়নে দলীয় একক প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।প্রার্থীরা হলেন-পাটোয়ারিরহাট ইউনিয়নে-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু, হাজিরহাট ইউনিয়নে- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নিজাম উদ্দিন, তোরাবগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ নেতা ফয়সল আহমেদ রতন ও চর ফলকন ইউনিয়নে হাজী হারুনুর রশিদ।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ২২ মার্চ প্রথম ধাপে ইউপি নির্বাচনে রামগতির ওই দুই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

 

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

রামগতিতে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর২৪ এ সংবাদ: লক্ষ্মীপুরের সেই যুবদল নেতার খোঁজ নিলো এ্যানি ও কেন্দ্রীয় যুবদল

দলের জন্য ৪২ কোপের ক্ষত শরীর নিয়ে মানবেতর জীবন চুট্টোর: খোঁজ নেয়নি দল

লক্ষ্মীপুরের ৫৬ জন বিএনপি নেতা গুম খুনের শিকার হয়েছে : আযম খান 

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com