সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
চতুর্থ ধাপে লক্ষ্মীপুরের ৮ ইউনিয়নেই আওয়ামী লীগ জয়ী

চতুর্থ ধাপে লক্ষ্মীপুরের ৮ ইউনিয়নেই আওয়ামী লীগ জয়ী

চতুর্থ ধাপে লক্ষ্মীপুরের ৮ ইউনিয়নেই আওয়ামী লীগ জয়ী

লক্ষ্মীপুর: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে লক্ষ্মীপুর সদর ও রায়পুরে ৮টি ইউনিয়নেই আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মধ্যে ৫ জন চেয়ারম্যান প্রার্থীর প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সেখানে চেয়ারম্যান পদে ভোট হয়নি।শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় জেলা নির্বাচন কর্মকর্তা সোহেল সামাদ বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। বিজয়ী প্রার্থীরা হলেন- সদর উপজেলার শাকচর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ তাফাজ্জল হোসেন চৌধুরী, টুমচর ইউনিয়নে সৈয়দ নুরুল আমিন ও উত্তর হামছাদী ইউনিয়নে এমরান হোসেন নান্নু (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নে শাহজাহান কামাল, বামনী ইউনিয়নে  তোফাজ্জল হোসেন মুন্সি (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), রায়পুর ইউনিয়নে শফিউল আজম চৌধুরী সুমন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), চরপাতা ইউনিয়নে খোরশেদ আলম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং দক্ষিন চরআবাবিল ইউনিয়নে নাসির উদ্দিন বেপারী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, ৮টি ইউনিয়নের মধ্যে শুধুমাত্র সদরের শাকচর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ছিল। এছাড়া সদরের টুমচর ও রায়পুরের কেরোয়া  ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী থাকায় সেখানে চেয়ারম্যান পদে ভোট হয়েছে।

৭ মে লক্ষ্মীপুরের ৮ ইউনিয়নের নির্বাচন

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

রামগতিতে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর২৪ এ সংবাদ: লক্ষ্মীপুরের সেই যুবদল নেতার খোঁজ নিলো এ্যানি ও কেন্দ্রীয় যুবদল

দলের জন্য ৪২ কোপের ক্ষত শরীর নিয়ে মানবেতর জীবন চুট্টোর: খোঁজ নেয়নি দল

লক্ষ্মীপুরের ৫৬ জন বিএনপি নেতা গুম খুনের শিকার হয়েছে : আযম খান 

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com