সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আগামী নির্বাচন বিএনপির জীবন-মরণের লড়াই : এ্যানী

আগামী নির্বাচন বিএনপির জীবন-মরণের লড়াই : এ্যানী

আগামী নির্বাচন বিএনপির জীবন-মরণের লড়াই : এ্যানী

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী সংসদ নির্বাচন বিএনপির জীবন-মরণের লড়াই। সেই নির্বাচনে জয়লাভ করতে হবে। তিনি বলেন, গাজীপুরে আওয়ামী লীগ নির্বাচন হতে দেয়নি। নির্বাচনে ভোট ডাকাতির চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে। বুধবার সন্ধ্যায় জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা বিএনপির একাংশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাবেক এমপি এ্যানী বলেন, শুধু আইনিভাবে খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব হচ্ছে না। এটি রাজনৈতিক মামলা, তা রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। এজন্য ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীদের খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝাঁপিয়ে পড়তে হবে। এ সময় আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া, খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, নিজাম উদ্দিন ভূঁইয়া, হাফিজুর রহমান ও মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ।

এদিকে, একই সময় জেলা বিএনপির অপরাংশের উদ্যোগে পৃথক শহরের উত্তর তেমুহনীতে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাহাবুদ্দিন সাবু, সিনিয়র সহ-সভাপতি ছাইদুর রহমান চুট্টো, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বেপারি ও সাংগঠনিক সম্পাদক হাছিবুর রহমান প্রমুখ। এ সময় প্রয়াত জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

রামগতিতে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর২৪ এ সংবাদ: লক্ষ্মীপুরের সেই যুবদল নেতার খোঁজ নিলো এ্যানি ও কেন্দ্রীয় যুবদল

দলের জন্য ৪২ কোপের ক্ষত শরীর নিয়ে মানবেতর জীবন চুট্টোর: খোঁজ নেয়নি দল

লক্ষ্মীপুরের ৫৬ জন বিএনপি নেতা গুম খুনের শিকার হয়েছে : আযম খান 

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com