সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
নড়াইল থেকে মাশরাফি,মাগুরা থেকে নৌকায় উঠছেন সাকিব আল হাসান

নড়াইল থেকে মাশরাফি,মাগুরা থেকে নৌকায় উঠছেন সাকিব আল হাসান

নড়াইল থেকে মাশরাফি,মাগুরা থেকে নৌকায় উঠছেন সাকিব আল হাসান

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনছেন জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। এ ছাড়া মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনছেন সাকিব আল হাসান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আবু নাসের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার সকালে মাশরাফি ও সাকিব সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ফোন করে জানিয়েছেন আগামীকাল তারা মনোনয়ন ফরম কিনছেন।

মাশরাফির ভোটে দাঁড়ানোর বিষয়টি প্রথম সামনে আসে চলতি বছরের মে মাসে। ২৯ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, ‘নড়াইল থেকে নির্বাচন করবে মাশরাফি। সে ভালো মানুষ। তাকে ভোট দিয়েন। তবে কোন দল থেকে নির্বাচন করবেন সেটি বলবো না।’

সাকিবের বিষয়টিও তখন থেকেই আলোচনায় ছিল। তবে বিশ্বখ্যাত এ দুই ক্রিকেটারের রাজনীতিতে সরাসরি সক্রিয় হওয়ার বিষয়টি নিয়ে কখনোই নিশ্চিতভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

রামগতিতে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর২৪ এ সংবাদ: লক্ষ্মীপুরের সেই যুবদল নেতার খোঁজ নিলো এ্যানি ও কেন্দ্রীয় যুবদল

দলের জন্য ৪২ কোপের ক্ষত শরীর নিয়ে মানবেতর জীবন চুট্টোর: খোঁজ নেয়নি দল

লক্ষ্মীপুরের ৫৬ জন বিএনপি নেতা গুম খুনের শিকার হয়েছে : আযম খান 

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com