সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন যারা

লক্ষ্মীপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন যারা

লক্ষ্মীপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন যারা

লক্ষ্মীপুরের চারটি আসনে ১৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। রোববার (৯ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এ তথ্য জানান। এখন বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৪ জন। মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন-

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে

জাকির হোসেন পাটওয়ারী (জাতীয় পার্টি), সাহাবুদ্দিন তুর্কি (স্বতন্ত্র), হারুনুর রশিদ (বিএনপি), মাহবুব আলম (স্বতন্ত্র), এম এ গোফরান (জেএসডি)।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে

মো. হারুনুর রশিদ (বিএনপি), এম এ ইউছুফ (জেএসডি), সৈয়দ বেলায়েত হোসেন বেলাল (জেএসডি), রুহুল আমিন ভূঁইয়া (স্বতন্ত্র), শাহ আহমদ বাদল (বিকল্পধারা)।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে

আ ন ম শফিক উল্যা (গণফোরাম), গোলাম ফারুক পিংকু (আওয়ামী লীগ), এম এ সাত্তার (স্বতন্ত্র), মোহাম্মদ উল্লাহ (বাংলাদেশ মুসলিম লীগ), সাহাবুদ্দিন সাবু (বিএনপি), সৈয়দ বেলায়েত হোসেন বেলাল (জেএসডি)।

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে

মোহাম্মদ আব্দুল্লাহ (আওয়ামী লীগ) ও মাহমুদা বেগম (স্বতন্ত্র) মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা সূত্র জানায়, প্রার্থীতা প্রত্যাহারের শেষে বৈধ প্রার্থী হিসেবে ২৪ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

রামগতিতে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর২৪ এ সংবাদ: লক্ষ্মীপুরের সেই যুবদল নেতার খোঁজ নিলো এ্যানি ও কেন্দ্রীয় যুবদল

দলের জন্য ৪২ কোপের ক্ষত শরীর নিয়ে মানবেতর জীবন চুট্টোর: খোঁজ নেয়নি দল

লক্ষ্মীপুরের ৫৬ জন বিএনপি নেতা গুম খুনের শিকার হয়েছে : আযম খান 

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com