সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সড়কে যানবাহন চলাচল কমে গেছে

সড়কে যানবাহন চলাচল কমে গেছে

সড়কে যানবাহন চলাচল কমে গেছে

আগামীকাল (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এর একদিন আগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহন চলাচল কমে গেছে। (২৯ ডিসেম্বর) সকাল থেকে খুবই কম সংখ্যক ব্যক্তিগত গাড়ি চলতে দেখা যাচ্ছে। সেই সঙ্গে গণপরিবহনের সংখ্যাও কমে গেছে। এমনকি, রিকশা চলাচল তুলনামূলকভাবে অনেক কম ছিল।

 ভোটকে সামনে রেখে শুক্রবার দিবাগত মধ্যরাত (রাত ১২টা) থেকে ১ জানুয়ারি দিবাগত মধ্যরাত (রাত ১২টা) পর্যন্ত মোট চারদিন সারাদেশে মোটরসাইকেল চালানোয় নিষেধাজ্ঞা রয়েছে। তবে ইসির স্টিকার লাগানো মোটরসাইকেল এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত থাকবে।

আজ লক্ষ্মীপুরের উপজেলা সড়ককে মোটরসাইকেল আরোহীসহ বিভিন্ন যানবাহন থামিয়ে বাইকের কাগজপত্র তল্লাশি করতে দেখা যায়। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ বিভিন্ন জেলার কর্মস্থল থেকে নিজ নিজ এলাকায় চলে এসেছেন। এছাড়াও, ব্যক্তিগত গাড়ির মালিকরাও তাদের গাড়ি তেমন বের করছেন না।

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

রামগতিতে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর২৪ এ সংবাদ: লক্ষ্মীপুরের সেই যুবদল নেতার খোঁজ নিলো এ্যানি ও কেন্দ্রীয় যুবদল

দলের জন্য ৪২ কোপের ক্ষত শরীর নিয়ে মানবেতর জীবন চুট্টোর: খোঁজ নেয়নি দল

লক্ষ্মীপুরের ৫৬ জন বিএনপি নেতা গুম খুনের শিকার হয়েছে : আযম খান 

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com