সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর-৩: কোন প্রার্থী কত ভোট পেলেন

লক্ষ্মীপুর-৩: কোন প্রার্থী কত ভোট পেলেন

লক্ষ্মীপুর-৩: কোন প্রার্থী কত ভোট পেলেন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-২৭৬ লক্ষ্মীপুর-৩ (সদর অংশ) আসনে আওয়ামী লীগের প্রার্থী বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামাল (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২লাখ ৩৩হাজার ৭২৮ ভোট।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী (ধানের শীষ) পেয়েছেন ১৪হাজার ৪৯২ ভোট। রোববার (৩০ ডিসেম্বর) রাত ৯ টার দিকে লক্ষ্মীপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ৬১৩। এদের মধ্যে নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৪০০ জন। পুরুষ ভোটার ১লাখ ৬৮ হাজার ২১৩ জন। এখানে ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে  ১১৫টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।

এ আসনে অন্য প্রার্থীরা যত ভোট পেলেন:

এ আসনে  হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ইব্রাহিম-৪০৯৪, কাঁঠাল প্রতীকে বাংলাদেশ জাতীয় পার্টির নুর মোহাম্মদ-৮২২ এবং আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সেলিম মাহমুদ-১৯২৪ ভোট পান।

মনোনয়ন প্রত্যাহার করেন যারা: আ ও ম শফিক উল্যা (গণফোরাম), গোলাম ফারুক পিংকু (আওয়ামী লীগ), এম এ সাত্তার (স্বতন্ত্র), মোহাম্মদ উল্লাহ (বাংলাদেশ মুসলিম লীগ), সাহাবুদ্দিন সাবু (বিএনপি), সৈয়দ বেলায়েত হোসেন বেলাল (জেএসডি)।

মনোনয়ন জমা দেন আরো কয়েকজন: স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ এম এ সাত্তার, জাসদের এম এ ইউছুফ ভূঁইয়া।

লক্ষ্মীপুর-২: কোন প্রার্থী কত ভোট পেলেন

লক্ষ্মীপুর-১: কোন প্রার্থী কত ভোট পেলেন

 

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

রামগতিতে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর২৪ এ সংবাদ: লক্ষ্মীপুরের সেই যুবদল নেতার খোঁজ নিলো এ্যানি ও কেন্দ্রীয় যুবদল

দলের জন্য ৪২ কোপের ক্ষত শরীর নিয়ে মানবেতর জীবন চুট্টোর: খোঁজ নেয়নি দল

লক্ষ্মীপুরের ৫৬ জন বিএনপি নেতা গুম খুনের শিকার হয়েছে : আযম খান 

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com