সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের ৫ উপজেলায় মনোনয়ন জমা দিয়েছেন যারা

লক্ষ্মীপুরের ৫ উপজেলায় মনোনয়ন জমা দিয়েছেন যারা

লক্ষ্মীপুরের ৫ উপজেলায় মনোনয়ন জমা দিয়েছেন যারা

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন  লক্ষ্মীপুরের ৫টি উপজেলায় মোট ৭৮ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার বিকাল ৫ টা পর্যন্ত রিটার্ণিং কর্মকর্তা ও লক্ষ্মীপুর সদর, রামগঞ্জ, রায়পুর, রামগতি এবং কমলনগর উপজেলার সহকারি রিটার্ণিং কর্মকর্তার কাছে এসব প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

লক্ষ্মীপুর সদর উপজেলা: 

চেয়ারম্যান পদে লক্ষ্মীপুর সদরে ৬জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭জন মনোনয়ন জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে আবুল কাশেম চৌধুরী, বর্তমান চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক অব্দুল্লাহ আল নোমান, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন, মহি উদ্দিন বকুল, ওয়াহিদুর রহমান।

রামগঞ্জ উপজেলা:

চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন মনোনয়ন জমা দিয়েছেন।।

চেয়ারম্যান পদে মনির হোসেন চৌধুরী, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আকম রুহুল আমিন, স্বতন্ত্র সিরাজুল ইসলাম।

রায়পুর উপজেলা:

চেয়ারম্যান পদে ২, ভাইস চেয়ারম্যান ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন মনোনয়ন জমা দিয়েছেন।।

অধ্যক্ষ মামুনুর রশিদ,বর্তমান চেয়ারম্যান আলতাফ হোসেন মাষ্টার।

কমলনগর উপজেলা:

চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান ৬ ও মহিলা ৪ জন মনোনয়ন জমা দিয়েছেন।

রামগতি উপজেলা:

চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান ৩জন মনোনয়ন জমা দিয়েছেন।।

চেয়ারম্যান পদে আব্দুল ওয়াহেদ, স্বতন্ত্র প্রার্থী শরাফদ্দিন আজাদ সোহেল ও হারুন মোল্লা।

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

রামগতিতে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর২৪ এ সংবাদ: লক্ষ্মীপুরের সেই যুবদল নেতার খোঁজ নিলো এ্যানি ও কেন্দ্রীয় যুবদল

দলের জন্য ৪২ কোপের ক্ষত শরীর নিয়ে মানবেতর জীবন চুট্টোর: খোঁজ নেয়নি দল

লক্ষ্মীপুরের ৫৬ জন বিএনপি নেতা গুম খুনের শিকার হয়েছে : আযম খান 

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com