সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে প্রচারণার শেষ দিকে আলোচনায় সুমি

কমলনগরে প্রচারণার শেষ দিকে আলোচনায় সুমি

কমলনগরে প্রচারণার শেষ দিকে আলোচনায় সুমি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণার শেষ দিকে এসে আলোচনায় চলে এসেছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কলস প্রতীকের সাজেদা আক্তার সুমি। উপজেলার প্রতিটি হাট-বাজার, গ্রাম-গঞ্জে সুমির জয়ের ব্যাপারে আলোচনা তৈরি হয়েছে।  তিনি কলস প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছেন। তিনি প্রচার-প্রচারণা ও পথসভা শেষ করেছেন।

পাড়া-মহল্লা, এবং বাড়ি-বাড়ি করেছেন উঠান বৈঠক করেছেন।  ইতিমধ্যে তার কলস প্রতিকে জনমত সৃষ্টি হয়েছে। সাড়া পাচ্ছেন সবার। বিপুল সংখ্যক ভোটার সুমির ডাকে সাড়া দিয়ে তার জন্য ভোট করছেন। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে নিয়ে স্বপ্ন দেখছেন। তাকে দেখতে চান ভাইস চেয়ারম্যান হিসাবে।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, কলস প্রতিকের প্রার্থী সাজেদা আক্তার সুমি অন্যান্য প্রার্থীর চেয়ে এগিয়ে।ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সুমী। তিনি কর্মী গড়ার কারিগর। তার হাত ধরে কমলনগরের মহিলা আওয়ামী লীগ চাঙ্গা। তার নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হলেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যক্তি হিসেবে অবস্থান করে নিয়েছেন।

সর্বমহলে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছেন। এলাকায় বিভিন্ন সামাজিক কার্যক্রমে সবসময় নিবেদিত্ এ প্রার্থী। সাজেদা আক্তার সুমি বলেন, সাধারণ মানুষের আগ্রহে প্রার্থী হয়েছি। সবার সাড়া পাচ্ছি। সর্বস্থরের জনগন আমার কলস প্রতিকের জন্য ভোট চাইছেন। আমি আশাবাদি মহান আল্লাহর রহমতে নির্বাচনে জয়ী হবো। জয়ী হয়ে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সচেতনতার জন্য কাজ করবো। নারী নির্যাতন, যৌতুন ও বাল্য বিবাহ প্রতিরোধ করবো।

সাজেদা আক্তার সুমি, সাবেক থানা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক, সাবেক উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। ছাড়াও তিনি কমলনগর থানা কমিউনিটি পুলিশিং এর মহিলা বিষয় সম্পাদক; উপজেলা সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল কমিটির সদস্য। প্রসঙ্গত, আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে লক্ষ্মীপুরের কমলনগরে ভোট অনুষ্ঠিত হবে।

এ উপজেলায় প্রায় ১ লাখ ৪৪ হাজার ৭৭১জন ভোটার রয়েছে।

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

রামগতিতে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর২৪ এ সংবাদ: লক্ষ্মীপুরের সেই যুবদল নেতার খোঁজ নিলো এ্যানি ও কেন্দ্রীয় যুবদল

দলের জন্য ৪২ কোপের ক্ষত শরীর নিয়ে মানবেতর জীবন চুট্টোর: খোঁজ নেয়নি দল

লক্ষ্মীপুরের ৫৬ জন বিএনপি নেতা গুম খুনের শিকার হয়েছে : আযম খান 

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com