সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
ইভিএম মেশিনে আঙ্গুলের ছাপ মিলছে না, রামগতিতে ভোট দিতে পারেনি অনেকে

ইভিএম মেশিনে আঙ্গুলের ছাপ মিলছে না, রামগতিতে ভোট দিতে পারেনি অনেকে

ইভিএম মেশিনে আঙ্গুলের ছাপ মিলছে না, রামগতিতে ভোট দিতে পারেনি অনেকে

লক্ষ্মীপুরের রামগতির পৌরসভা নির্বাচনে ভোটিং মেশিন ইভিএমে আঙ্গুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেননি। চর হাসান  হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে এমরান হোসেন এবং আবদুর রহিম নামের দুইজন ভোটার অভিযোগ করেন, ইভিএম মেশিনে তাদের আঙ্গুলের ছাপ না মিলানোর কারণে তারা ভোট দিতে পারেননি।

কেন্দ্রের বাহিরে দাঁড়য়ে থাকা রামগতি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আশ্রাফ আলী সারু জানান, ওই কেন্দ্রে প্রায় অর্ধেক ভোটারের আঙ্গুলের ছাপ না মেলায় তারা ভোট দিতে পারেন নি। একই কথা বলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য ও কেন্দ্রের ভোটার মো: মুজাহিদুল ইসলাম।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো: মিজানুর রহমান জানান, তাদের আঙ্গুলের ছাপ মেলেনি এমন অভিযোগ পাননি তিনি। অন্যদিকে চর ডাক্তার এলাকার আশ্রম কেন্দ্রে গেলে কয়েকজন নারী আঙ্গুলের ছাপ না মিলানোর অভিযোগ করেন।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এ প্রথম লক্ষ্মীপুরে ইভিএমে ভোট গ্রহণ চলছে। রামগতি পৌরসভায় ২০ হাজার ৯শ ৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখানে নৌকা প্রতীকে বর্তমান মেয়র মেজবাহ উদ্দিন মেজু ও ধানের শীষে রামগতি পৌর বিএনপির সভাপতি সাহেদ আলো পটুসহ ৬ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯ ওয়ার্ডের ১০ টি কেন্দ্রে ৯ জন ম্যাজিস্ট্রেটের অধীনে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তায় রয়েছেন।

জননীতি ও নেতৃত্ব আরও সংবাদ

রামগতিতে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর২৪ এ সংবাদ: লক্ষ্মীপুরের সেই যুবদল নেতার খোঁজ নিলো এ্যানি ও কেন্দ্রীয় যুবদল

দলের জন্য ৪২ কোপের ক্ষত শরীর নিয়ে মানবেতর জীবন চুট্টোর: খোঁজ নেয়নি দল

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন

জনগণের জন্য কাজ করুন; জনগণই নেতা বানাবে : বিথীকা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com