সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরের মেয়র নির্বাচিত হলে ডাকাতিয়ার দখল মুক্ত করবো: রুবেল ভাট

রায়পুরের মেয়র নির্বাচিত হলে ডাকাতিয়ার দখল মুক্ত করবো: রুবেল ভাট

রায়পুরের মেয়র নির্বাচিত হলে ডাকাতিয়ার দখল মুক্ত করবো: রুবেল ভাট

রায়পুরের মেয়র হিসেবে নির্বাচিত হই তাহলে রায়পুর ডাকাতিয়া নদীর দখল মুক্ত করবো। দূষণ আর দখলে ঐতিহ্য হারাতে বসেছে লক্ষ্মীপুরের ডাকাতিয়া নদী। এক সময়ের খরস্রোতা এই নদীতে এখন নেই স্রোত । লঞ্চ, কার্গো তো দূরের কথা ডিঙি নৌকাও চলে না। অথচ এক সময় ঢাকা ও দেশের বিভিন্ন বন্দর থেকে যাত্রীবাহী লঞ্চ ও মালবাহী কার্গো আসতো এ নদী দিয়ে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর পৌর আওয়ামী লীগ কতৃক আয়োজিত এক নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে এমন আবেগী প্রতিশ্র্রুতি দেন মেয়র প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট।
এসময় তিনি আরো বলেন, ডাকাতিয়া নদীর ৭৭ একর জমি প্রভাবশালীদের দখলে রয়েছে। তারা নদীতে ২০-২৫টি বাঁশের বাঁধ দিয়ে মাছ চাষ করছে। এছাড়া অবৈধভাবে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছে। বাঁধের কারণে কচুরিপানাসহ বিভিন্ন ময়লা-আবর্জনা জমে দূষিত হচ্ছে নদীর পানি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড.নুর উদ্দিন চৌধুরী নয়ন এবং নৌকা মনোনীত প্রার্থী গিয়াসউদ্দিন রুবেল ভাটের সমর্থনে জেলা বিএনপির সাবেক নেতা ও সাবেক এমপি প্রার্থী আবুল ফয়েজ ভূইয়া টিটু  ছিলেন বিশেষ অতিথি।

জননীতি ও নেতৃত্ব আরও সংবাদ

রামগতিতে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর২৪ এ সংবাদ: লক্ষ্মীপুরের সেই যুবদল নেতার খোঁজ নিলো এ্যানি ও কেন্দ্রীয় যুবদল

দলের জন্য ৪২ কোপের ক্ষত শরীর নিয়ে মানবেতর জীবন চুট্টোর: খোঁজ নেয়নি দল

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন

জনগণের জন্য কাজ করুন; জনগণই নেতা বানাবে : বিথীকা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com