সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুর পৌরসভায় নির্বাচিত হলেন যারা

রায়পুর পৌরসভায় নির্বাচিত হলেন যারা

রায়পুর পৌরসভায় নির্বাচিত হলেন যারা

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগের প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট (নৌকা)। তিনি পেয়েছেন,৮ হাজার ৪শ ২ ভোট। বিএনপির প্রার্থী এবিএম জিলানী (ধানের শীষ) ১ হাজার ৪শ ৪১ ভোট । রোববার (২৮ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা নাজিম উদ্দিন উপজেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে জামায়াত সমর্থিত মনির আহমেদ (মোবাইলফোন), ইসলামী আন্দোলনের আবদুল খালেক (হাতপাখা), নাসির উদ্দিন সগির (জগ), মাসুদ উদ্দিন (নারিকেল গাছ) প্রতিদ্বন্দ্বিতা করেন।

কাউন্সিলর পদে নির্বাচিত হলেন ১ নম্বর ওয়ার্ডে আবু নাছের বাবু, ২ নম্বর ওয়ার্ডে মাহবুবুর রহমান রিজভি, ৩ নম্বর ওয়ার্ডে মো. ইউছুফ মিয়া, ৪ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন বাহার, ৫ নম্বর ওয়ার্ডে জাকির হোসেন নোমান, ৬ নম্বর ওয়ার্ডে আইনুল কবির মনির, ৭ নম্বর ওয়ার্ডে মেহেদী হাসান শিশির পাঠান, ৮ নম্বর ওয়ার্ডে আবুল হোসেন সর্দার ও ৯ নম্বর ওয়ার্ডে রুবেল প্রাধানিয়া।

সংরক্ষিত কাউন্সিলর পদে নাজমা আরা মনি, ফেরদৌসী আরা স্বপ্না ও শামছুন নাহার লিলি নির্বাচিত হয়েছেন।

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

রামগতিতে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর২৪ এ সংবাদ: লক্ষ্মীপুরের সেই যুবদল নেতার খোঁজ নিলো এ্যানি ও কেন্দ্রীয় যুবদল

দলের জন্য ৪২ কোপের ক্ষত শরীর নিয়ে মানবেতর জীবন চুট্টোর: খোঁজ নেয়নি দল

লক্ষ্মীপুরের ৫৬ জন বিএনপি নেতা গুম খুনের শিকার হয়েছে : আযম খান 

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com