সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগর | চর ফলকন ইউনিয়নের সীমানা নির্ধারণে হাইকোর্টের রুল; নির্বাচন অনিশ্চিত

কমলনগর | চর ফলকন ইউনিয়নের সীমানা নির্ধারণে হাইকোর্টের রুল; নির্বাচন অনিশ্চিত

কমলনগর | চর ফলকন ইউনিয়নের সীমানা নির্ধারণে হাইকোর্টের রুল; নির্বাচন অনিশ্চিত

লক্ষীপুর কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়নের সীমানা নির্ধারণের জটিলতা নিরসনে হাইকোর্ট রুল জারি করেছে। এতে ওই ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে। উক্ত ইউনিয়নের ৯ নং ওর্য়াডের নদী ভাঙ্গনের শিকার ১শ৫২ ভোটার ও নাগরিকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার( ৯ মার্চ) মহামান্য হাইকোর্টের বিচারপতি মো: মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি কামরুল হোছাইন মোল্লার দ্বৈত বেঞ্চ এ আদেশ জারি করে।

বাদীদের পক্ষের রিট শুনানিতে অংশ নেয় ব্যারিস্টার বদরুদ্দৌজা বাদল, এডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ, এডভোকেট আবদুস সাত্তার পলোয়ান। ব্যারিস্টার বদরুদ্দৌজা বাদল এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় সরকার পক্ষে এর্টনি ছিলেন, নওরোজ মোহাম্মদ রাসেল চৌধুরী।

মহামান্য হাইকোর্ট স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব, ভূমি মন্ত্রনালয়ের সচিব, লক্ষ্মীপুর জেলা প্রশাসক, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, কমলনগর উপজেলা ভূমি কর্মকর্তা ও চর ফলকন ইউনিয়নের চেয়ারম্যানকে আগামী ৬০ দিনের মধ্যে সীমানা নির্ধারণের বিষয়ে পদক্ষেপ গ্রহনের নির্দেশ দিয়েছে।

আবেদনকারীগণ রিটে উল্লেখ করেন, মেঘনা নদীর অব্যাহত ভাঙ্গনে চর ফলকন ইউনিয়নের ৯ নং ওর্য়াড পুরোপুরি বিলীন হয়ে গেছে। অন্যদিকে ৩, ৭, ৮ নং ওর্য়াডের বেশিরভাগ এলাকা নদীতে বিলীন। এমতাবস্থায় উক্ত ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হলে তারা ভোটাধিকারসহ নাগরিক সুবিধা পাবেন না। রিটকারীগণ এর আগে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট শাখা বরাবর আবেদনও করেছিলেন।

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

রামগতিতে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর২৪ এ সংবাদ: লক্ষ্মীপুরের সেই যুবদল নেতার খোঁজ নিলো এ্যানি ও কেন্দ্রীয় যুবদল

দলের জন্য ৪২ কোপের ক্ষত শরীর নিয়ে মানবেতর জীবন চুট্টোর: খোঁজ নেয়নি দল

লক্ষ্মীপুরের ৫৬ জন বিএনপি নেতা গুম খুনের শিকার হয়েছে : আযম খান 

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com